আগামীকালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রাজধানীর গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের ১০/সি বাড়িতে অবস্থিত বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলন শুরু হবে।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন। এতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে নির্বাচন ও বর্তমান পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরবেন বলে জানানো হয়েছে।



