আগামীকালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টায় এনসিপির বাংলামোটর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন। এতে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বক্তব্য দেবেন।



