মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির মোট ২৮৪টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৬ ও ২০তম গ্রেডের এসব পদে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও যোগ্যতা:
১. হ্যাচারি সহকারী (পদসংখ্যা: ৫)
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি পাসসহ মৎস্য বিষয়ে ডিপ্লোমা।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
২. ভান্ডার রক্ষক (পদসংখ্যা: ২)
যোগ্যতা: দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৩. গাড়িচালক (পদসংখ্যা: ৬)
যোগ্যতা: জেএসসি পাস, ২ বছরের অভিজ্ঞতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (পদসংখ্যা: ১৩৫)
যোগ্যতা: এইচএসসি পাস এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৫. ক্যাশিয়ার (পদসংখ্যা: ৪)
যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি পাস এবং বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৬. ডেকহ্যান্ড (উচ্চস্কেল) (পদসংখ্যা: ৬)
যোগ্যতা: ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণির সার্টিফিকেট ও ২ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৭. অফিস সহায়াক (পদসংখ্যা: ১২৬)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
বয়সসীমা:
১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।



