১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশিদের ভারতীয় পর্যটন ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে: প্রণয় ভার্মা

১৬ মার্চ ২০২৬

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন যে বাংলাদেশি নাগরিকদের জন্য বন্ধ থাকা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা পুনরায় চালুর বিষয়ে জোরালো প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে প্রণয় ভার্মা জানান যে ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রস বর্ডার পাওয়ার (বিদ্যুৎ) এবং এনার্জি কানেক্টিভিটি (জ্বালানি সংযোগ) নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে এই সংযোগগুলো কীভাবে আরও শক্তিশালী ও কার্যকর করা যায়, সেই বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেছে। এছাড়াও বাংলাদেশে ভারতের অর্থায়নে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় বৈঠকে উঠে আসে। পর্যটন ভিসা পুনরায় চালু হলে দুই দেশের সাধারণ মানুষের যাতায়াত ও সম্পর্ক আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ