১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বুধবার দেশের যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

১২ মে ২০২৬

জরুরি রক্ষণাবেক্ষণ, লাইনের ওপর থাকা গাছের শাখা-প্রশাখা কর্তন এবং উন্নয়নমূলক কাজের জন্য আগামীকাল বুধবার (১৩ মে) দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা ও রাজশাহীর বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

ঢাকার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জানিয়েছে, শুভাঢ্যা জোনাল অফিসের অধীন ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারের আওতায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (টানা ৮ ঘণ্টা) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আক্রান্ত এলাকাগুলো: হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ী (আংশিক), দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী এলাকা, নোমানিয়া মাদরাসা এলাকা, ইকবাল নগর এবং গোলামবাজার মহিলা মাদরাসা এলাকা।

কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের মানসম্মত ও স্থিতিশীল বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে লোড বিভাজনের মাধ্যমে নতুন ফিডার নির্মাণের কাজ করা হবে, যার ফলে ভবিষ্যতে সিস্টেম লস কমবে।

রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এর ফলে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত (৬ ঘণ্টা) নির্দিষ্ট এলাকায় বিদ্যুৎ থাকবে না।

আক্রান্ত এলাকাগুলো: দেওয়ানপাড়া ফিডারের আওতাধীন গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ, শ্যামপুর মধ্যপাড়া, শ্যামপুর নগরপাড়া ও শ্যামপুর পানিশোধনাগার এলাকা।

সাময়িক এই অসুবিধার জন্য ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ও নেসকো কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। সংশ্লিষ্ট এলাকায় আগেই মাইকিং করে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ