১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমানের পৈতৃক ভিটা বগুড়া-৬ আসন ত্যাগ, ঢাকা-১৭ আসনই থাকছে নিজের কাছে

১৬ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে জয়লাভ করার পর পৈতৃক এলাকা বগুড়া-৬ (সদর) আসনটি ছেড়ে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি জমা দেওয়া হয়েছে। এর ফলে তিনি রাজধানীর অভিজাত এলাকা ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবেই আগামীকাল মঙ্গলবার শপথ গ্রহণ করবেন।

আইন অনুযায়ী, একাধিক আসনে জয়ী প্রার্থীকে গেজেট প্রকাশের পর একটি আসন রেখে বাকিগুলো ছেড়ে দিতে হয়। সেই বিধি মেনেই তারেক রহমান ঢাকা-১৭ আসনটি নিজের জন্য বেছে নিয়েছেন এবং বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন। ফলে ওই আসনে পরবর্তীতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে দেশে ফিরেই তিনি ঢাকা-১৭ আসন থেকে বিপুল ভোটে জয়ী হন।

আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আয়োজিত হবে। এরপর বিকেলেই প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ নেওয়ার কথা রয়েছে।।

সর্বশেষ