৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

‘অভিনয় ঠিকঠাক করলে অন্যকিছুর প্রয়োজন পড়ে না’

২৬ জানুয়ারি ২০২৬

নিজের অভিনয় দক্ষতা ও স্পষ্ট বক্তব্যের কারণে নিয়মিতই আলোচনায় থাকেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সম্প্রতি একটি নতুন কাজ নিয়ে কথা বলতে গিয়ে তিনি তুলে ধরেছেন ইন্ডাস্ট্রির অপ্রকাশিত দিক, পাশাপাশি নিজের দীর্ঘ অভিনয়জীবনের কিছু না-পাওয়ার কথাও অকপটে স্বীকার করেছেন।

স্বস্তিকার মতে, অভিনয়ে যদি শতভাগ সততা ও দক্ষতা থাকে, তাহলে জনপ্রিয়তা বা অন্য কোনো বাহ্যিক সমীকরণ খুব একটা জরুরি নয়। বহু বছর ধরে নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও, বর্তমান প্রজেক্টটি তার কাছে বিশেষ গুরুত্ব বহন করছে।

এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “কষ্টের হলেও সত্যি, এতদিনের ক্যারিয়ারে এই ধরনের চরিত্রে কাজ করার সুযোগ কখনও পাইনি। আমি যে মুখে মুখে কথা বলি না, সেটা হয়তো সবাই এতদিনে বুঝে গিয়েছে।”

বর্তমান সময়ে অভিনয়ের যোগ্যতার চেয়ে সোশ্যাল মিডিয়ায় অনুসারীর সংখ্যা দেখে কাস্টিং করার প্রবণতা নিয়ে স্পষ্ট আপত্তি জানান স্বস্তিকা। এই সংস্কৃতির বিরোধিতা করে তিনি জানান, কাজটি গ্রহণ করার আগে পরিচালকের কাছে একটি পরিষ্কার শর্তও রেখেছিলেন।

তার ভাষায়, “আমি আগে থেকেই বলে দিয়েছিলাম— সোশ্যাল মিডিয়ার ফলোয়ার দেখে যদি বাকি চরিত্র নির্বাচন করা হয়, তাহলে এই প্রজেক্টে আমি যুক্ত হব না।”

স্বস্তিকার বিশ্বাস, অভিনয়টা যদি ঠিকঠাকভাবে করা যায়, তাহলে অন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না। তিনি আরও বলেন, “আমার ধারণা, ওরা বিষয়টা বুঝেছে। আমার কাছ থেকে যদি বাস্তবতায় পা রেখে কাজ করার মানসিকতা শিখতে পারে, সেটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।”

সর্বশেষ

৩ ফেব্রুয়ারি ২০২৬