মন্ত্রিসভায় থাকছেন ২৫ মন্ত্রী, আছে যাদের নাম

১৭ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছে বিএনপি। রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার এই শপথ অনুষ্ঠান আয়োজিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

মন্ত্রিসভার আকার ও সদস্য: প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার মোট ৪৯ সদস্যের একটি মন্ত্রিপরিষদ গঠন করা হচ্ছে। এর মধ্যে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেবেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন ২৪ জন। মন্ত্রিসভায় অভিজ্ঞ প্রবীণ নেতাদের পাশাপাশি নতুন ও তরুণ মুখদেরও প্রাধান্য দেওয়া হয়েছে। পূর্ণ মন্ত্রী হিসেবে যাদের নাম চূড়ান্ত হয়েছে, তাদের একটি তালিকা নিচে দেওয়া হলো:

পূর্ণ মন্ত্রীদের সম্ভাব্য তালিকা (২৫ জন):

  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী
  • সালাহউদ্দিন আহমদ
  • ইকবাল হাসান মাহমুদ টুকু
  • মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ
  • ডা. এ জেড এম জাহিদ হোসেন
  • ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)
  • আবদুল আউয়াল মিন্টু
  • শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
  • মিজানুর রহমান মিনু
  • খন্দকার আবদুল মুক্তাদির
  • আরিফুল হক চৌধুরী
  • জহির উদ্দিন স্বপন
  • আমিনুর রশিদ হাজী ইয়াসিন (টেকনোক্র্যাট)
  • আফরোজা খানম রিতা
  • শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী
  • আসাদুল হাবীব দুলু
  • মো. আসাদুজ্জামান
  • জাকারিয়া তাহের সুমন
  • দিপন দেওয়ান
  • আ ন ম এহসানুল হক মিলন
  • সরদার সাখাওয়াত হোসেন বকুল
  • ফকির মাহবুব আনাম
  • শেখ রবিউল আলম
  • নিতাই রায় চৌধুরী

প্রতিমন্ত্রীদের সম্ভাব্য তালিকা (২৪ জন):

২৪ জন প্রতিমন্ত্রীদের মধ্যে অনিন্দ্য ইসলাম অমিত, শামা ওবায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু, ইশরাক হোসেন, ব্যারিস্টার কায়সার কামাল এবং সাবেক ফুটবলার আমিনুল হক (টেকনোক্র্যাট) উল্লেখযোগ্য। এছাড়াও মিত্র জোটের পক্ষ থেকে জোনায়েদ সাকি ও ববি হাজ্জাজের নামও আলোচনায় রয়েছে।

উল্লেখ্য যে, আজ সকালেই নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেছেন। বিকেলে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টনের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

সর্বশেষ