বিনা খরচে মালয়েশিয়া যেতে আবেদন করবেন যেভাবে

২৯ আগস্ট ২০২৬

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি কর্মীদের জন্য খুলে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। স্বচ্ছতা নিশ্চিত করে প্রথম ধাপে বোয়েসেল (BOESL)-এর মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে বা ‘জিরো কস্টে’ ১০ হাজার কর্মী পাঠানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

আবেদন করবেন যেভাবে আগ্রহী কর্মীদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে হবে। সরকারি নির্দেশনা প্রকাশের পর নির্দিষ্ট নিয়মে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

  • বৈধ পাসপোর্ট
  • শিক্ষাগত যোগ্যতা ও কাজের দক্ষতার তথ্য
  • নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষার (মেডিকেল) সনদ
  • কাজের সুবিধার্থে প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র

মন্ত্রণালয়ের বিশেষ সতর্কবার্তা ও নির্দেশনা:

  • দালাল থেকে সাবধান: মধ্যস্বত্বভোগী বা দালালের খপ্পরে না পড়ে কেবল সরকারি চ্যানেল অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
  • আর্থিক লেনদেন না করা: আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের আগে কাউকে টাকা দেওয়া, পাসপোর্ট জমা রাখা বা কোনো প্রতিষ্ঠানে মেডিকেল পরীক্ষা করানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্মীদের সার্বিক নিরাপত্তা, বিমানবন্দরে হয়রানি বন্ধ, সময়মতো বেতন-ভাতা, উন্নত আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে। এছাড়া যেকোনো অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে ২৪ ঘণ্টার মনিটরিং সেল ও হেল্পডেস্ক চালু করা হচ্ছে। চূড়ান্ত প্রস্তুতি শেষ হলেই বোয়েসেলের মাধ্যমে আবেদনের পূর্ণাঙ্গ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

সর্বশেষ