বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন ২৪ জন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করাবেন। এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞদের পাশাপাশি তরুণ নেতৃত্ব এবং মিত্র দলগুলোর প্রতিনিধিদের গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে গণঅভ্যুত্থানের পরিচিত মুখ এবং রাজপথের লড়াকু নেতাদের অন্তর্ভুক্ত করে একটি ‘অন্তর্ভুক্তিমূলক’ সরকার গঠনের ইঙ্গিত দিয়েছে বিএনপি।
প্রতিমন্ত্রী হিসেবে যারা শপথ নিতে যাচ্ছেন:
- এম রাশিদুজ্জামান মিল্লাত
- অনিন্দ্য ইসলাম অমিত
- শরীফুল আলম
- ফরহাদ হোসেন আজাদ
- শামা ওবায়েদ
- সুলতান সালাহউদ্দিন টুকু
- ব্যারিস্টার কায়সার কামাল
- মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
- হাবিবুর রশিদ হাবিব
- রাজিব আহসান
- আজিজুল বারি হেলাল
- মীর শাহে আলম
- জোনায়েদ সাকি (মিত্র জোট)
- ইশরাক হোসেন
- ফারজানা শারমিন পুতুল
- ফরিদুল ইসলাম
- নুরুল হক নুর (মিত্র জোট)
- ইয়াসের খান চৌধুরী
- এম ইকবাল হোসেন
- এম এ মুহিত
- আহমেদ সোহেল মঞ্জুর
- ববি হাজ্জাজ (মিত্র জোট)
- আলী নেওয়াজ খৈয়াম
- আমিনুল হক (টেকনোক্র্যাট)
উল্লেখ্য যে, এবারের মন্ত্রিসভায় গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং এনডিএম-এর ববি হাজ্জাজকে অন্তর্ভুক্ত করে মিত্রদের সাথে ক্ষমতার অংশীদারিত্ব নিশ্চিত করেছে বিএনপি। আজ বিকেলে প্রধানমন্ত্রীর শপথের পরপরই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নবনির্বাচিত প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।



