২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

২৪ ফেব্রুয়ারি ২০২৬

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি এবং অফিস ত্যাগ নিশ্চিত করার জরুরি নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সকল মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

নির্দেশনায় যা বলা হয়েছে:

  • নির্ধারিত কর্মঘণ্টা: ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’ অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে আসা এবং সময়মতো অফিস ত্যাগ করা বাধ্যতামূলক।
  • ছুটির দিনে কর্মস্থল ত্যাগ: মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে কর্মস্থল ত্যাগ করার ক্ষেত্রে নিজ নিজ কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করতে হবে।
  • ব্যবস্থা গ্রহণ: সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোকে যথাযথ নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ