৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় মনোনয়ন স্থগিত প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত প্রার্থীরা ৫ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে বিএমডিসির সনদ দাখিলের জন্য গুগল ফরম আবশ্যিকভাবে পূরণ করবেন। যারা ইতোমধ্যে হার্ডকপি দাখিল করেছেন, তাদেরও ফরম পূরণ করা বাধ্যতামূলক। ৩১ মার্চের পর আবেদন গ্রহণযোগ্য হবে না।
গত বছর সহকারী সার্জন পদে ২,৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন দেওয়া হয়।



