বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তাদের ব্যক্তিগত ও রাষ্ট্রীয় তথ্যের গোপনীয়তা রক্ষায় উচ্চ প্রযুক্তির স্মার্টফোন ব্যবহার করে থাকেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে সম্প্রতি দেখা গেছে বিশেষ নিরাপত্তা সম্পন্ন সিরিন ফ্যানি (Sirin Finney) মডেলের একটি ফোন।
সম্প্রতি সচিবালয় থেকে গুলশানের বাসভবনে যাওয়ার পথে গাড়িতে কথা বলা অবস্থায় ফোনটি গণমাধ্যমকর্মীদের ক্যামেরায় ধরা পড়ে।
সিরিন ফ্যানি ফোনের বিশেষ বৈশিষ্ট্যসমূহ:
- ব্লকচেইন প্রযুক্তি: এটি বিশ্বের প্রথম ব্লকচেইন নির্ভর স্মার্টফোন, যা ২০১৮ সালে প্রথম বাজারে আসে।
- গোপন স্ক্রিন: এই ফোনের প্রধান আকর্ষণ হলো এর বিশেষ সিকিউরিটি স্লাইডার বা গোপন স্ক্রিন। ফোনটি ব্যবহারের সময় এর উপরিভাগ থেকে আলাদা একটি স্ক্রিন বেরিয়ে আসে, যা মূল ফোন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকে।
- ডাবল সিকিউরিটি: ব্যবহারকারীকে কোনো কাজ করতে হলে দুই স্ক্রিনে দেখানো কোড বা নম্বর মিলিয়ে ‘ডাবল সিকিউরিটি চেক’ পার হতে হয়।
- অপারেটিং সিস্টেম: ফোনটিতে স্ন্যাপড্রাগন প্রসেসরের পাশাপাশি নিজস্ব ‘সিরিন অপারেটিং সিস্টেম’ ব্যবহার করা হয়েছে।
- মূল্য: সিরিন ল্যাবসের তৈরি এই বিশেষায়িত ফোনগুলোর বাজারমূল্য সাধারণত ৯৯৯ ডলার থেকে ৩৫০০ ডলার পর্যন্ত হয়ে থাকে।
মূলত তথ্যপ্রযুক্তির এই যুগে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই প্রধানমন্ত্রী এই বিশেষ মডেলের ফোনটি বেছে নিয়েছেন।



