বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

২৮ জুলাই ২০২৬

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বিভিন্ন ওঠানামার পর লেনদেন শেষে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

সোমবার (২৭ জুলাই) লেনদেন শেষে বিশ্ববাজারে এই নিম্নমুখী প্রবণতা দেখা যায়, যা গত ১৭ জুলাইয়ের পর থেকে জ্বালানি তেলের সর্বনিম্ন বাজারমূল্য।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের (Brent Crude) দাম ৮.৭ শতাংশ বা ব্যারেল প্রতি ৮.৪২ ডলার হ্রাস পেয়ে ৮৮.৩৬ ডলারে নেমে এসেছে।

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দামও উল্লেখযোগ্য হারে কমেছে। লেনদেন শেষে ডব্লিউটিআই ক্রুডের দাম ৭.৫ শতাংশ বা ব্যারেল প্রতি ৬.৭০ ডলার কমে দাঁড়িয়েছে ৮২.৬১ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে হঠাৎ তেলের এই বড় পতনের প্রভাব বিশ্ব অর্থনীতির সার্বিক পরিস্থিতি ও বিশ্বজুড়ে জ্বালানি খরচে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

সর্বশেষ