১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এনজিওর আড়ালে নারী ধর্ষণ ও ব্ল্যাকমেইল পর্নোগ্রাফি মামলায় মূল হোতা গ্রেপ্তার

৯ মার্চ ২০২৬

হবিগঞ্জের বাহুবলে এনজিও সংস্থার আড়ালে অসহায় নারীদের ধর্ষণ ব্ল্যাকমেইল এবং পর্নোগ্রাফি চক্রের মূল হোতা কথিত মানবাধিকার নেতা নুরুল ইসলাম ওরফে নুরুল হককে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার সন্ধ্যায় চুনারুঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নুরুল হক বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের লাকুড়ীপাড়া গ্রামের বাসিন্দা।

মামলা ও স্থানীয় সূত্র জানায় চুনারুঘাট উপজেলার এক তরুণী নুরুল হকের সংস্থায় অফিস সহকারী হিসেবে যোগদানের পর থেকেই কুপ্রস্তাবের শিকার হন। পরবর্তীতে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি কার্যালয়ের ভেতরে তাকে প্রথমবার জোরপূর্বক ধর্ষণ করা হয় এবং কৌশলে সেই ভিডিও ধারণ করে রাখা হয়। সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে জিম্মি করে একাধিকবার ধর্ষণ ও চেতনানাশক ওষুধ খাইয়ে অন্যদের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু ওই তরুণী নয় ওই প্রতিষ্ঠানের আরও একাধিক নারী কর্মী একই লালসার শিকার হয়েছেন বলে জানা গেছে। র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. সাজ্জাদ হোসেন জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল হক এনজিওর আড়ালে অসহায় নারীদের জিম্মি করে অনৈতিক কর্মকাণ্ড ও ব্ল্যাকমেইল করার কথা স্বীকার করেছে। বাহুবল মডেল থানার ওসি জানান মামলার বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ