যুক্তরাষ্ট্র ও ইস’রায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে যাচ্ছে চীন। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, চীন সম্ভবত ইরানকে খুচরা যন্ত্রাংশ, ক্ষেপণাস্ত্র উপাদান এবং আর্থিক সহায়তা প্রদান করবে। তবে এখন পর্যন্ত বেইজিং সরাসরি যুদ্ধে জড়ায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি তেলের ওপর নির্ভরশীলতার কারণে চীন হরমুজ প্রণালীর মাধ্যমে জাহাজ চলাচল নিরাপদ রাখার বিষয়ে তেহরানকে চাপ দেবে। চীন তাদের সমর্থনের বিষয়ে সতর্ক এবং যুদ্ধের অবসান কামনা করছে, কারণ এটি তাদের জ্বালানি সরবরাহকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
এর আগে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে। তবে চীন এবং রাশিয়ার পক্ষ থেকে সরাসরি সামরিক সহায়তার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইস’রায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়, যাতে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।



