১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মিরপুরে নতুন বিতর্ক বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ জানাল পাকিস্তান

১৬ মার্চ ২০২৬

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে ২–১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের শেষ ওভারের একটি সিদ্ধান্ত ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের জয়ের আনন্দ ছাপিয়ে আম্পায়ারের সিদ্ধান্ত ও রিভিউ গ্রহণ নিয়ে ম্যাচ রেফারির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

ম্যাচের শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য ২ বলে ১২ রান প্রয়োজন ছিল। রিশাদ হোসেনের করা একটি ডেলিভারি লেগ স্টাম্পের বাইরে হওয়ায় আম্পায়ার প্রথমে ওয়াইড ঘোষণা করেন। তবে বাংলাদেশ এলবিডব্লিউর জন্য রিভিউ আবেদন করলে দেখা যায় বলটি শাহিন শাহ আফ্রিদির ব্যাটে লেগেছে। ফলে ওয়াইড বাতিল হয়ে যায় এবং সমীকরণ দাঁড়ায় ১ বলে ১২ রান। পাকিস্তানের অভিযোগ রিভিউ নেওয়ার জন্য নির্ধারিত ১৫ সেকেন্ড সময় পার হওয়ার পর বাংলাদেশকে সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া স্টেডিয়ামের বড় পর্দায় রিপ্লে দেখে বাংলাদেশ রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যা ক্রিকেটীয় চেতনার পরিপন্থি বলে দাবি করেছে সফরকারীরা। যদিও ম্যাচের ফল পরিবর্তনের সুযোগ নেই তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই বিষয়ে ম্যাচ রেফারির হস্তক্ষেপ ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

সর্বশেষ