মধ্যপ্রাচ্যে চলমান উত্তজনা ও সংঘাতের মধ্যে ইরানসহ চারটি দেশকে জরুরি মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এই উদ্যোগ নিয়েছে বেইজিং।
সহায়তা পাবে যেসব দেশ
আজ মঙ্গলবার (১৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান, চীন সরকার ইরান, জর্ডান, লেবানন ও ইরাককে এই জরুরি মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মানবিক সংকট লাঘবে উদ্যোগ
মুখপাত্র লিন জিয়ান বলেন, “মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে স্থানীয় জনগণের যে মানবিক সংকট তৈরি হয়েছে, তা কিছুটা লাঘব করতেই এই সহায়তা দেওয়া হচ্ছে।”
উল্লেখ্য, গত তিন সপ্তাহ ধরে ওই অঞ্চলে চলা সামরিক হামলার ফলে অনেক এলাকায় সাধারণ মানুষের মধ্যে খাদ্য, চিকিৎসা ও প্রয়োজনীয় জীবনধারণের উপকরণের তীব্র সংকট দেখা দিয়েছে। এই সংকটময় মুহূর্তে বেইজিংয়ের এই ঘোষণা ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।



