১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের ৮ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৭ মার্চ ২০২৬

দেশের উচ্চশিক্ষা খাতের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। সোমবার শিক্ষামন্ত্রীর ঘোষণার পর আজ মঙ্গলবার (১৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের শীর্ষ আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই নিয়োগের মেয়াদ চার বছর নির্ধারণ করা হয়েছে।

যেসব বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ পেলেন

  • ঢাকা বিশ্ববিদ্যালয়: বর্তমান উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের পদত্যাগপত্র গ্রহণ করে তার স্থলে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি এর আগে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়: মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামকে নতুন উপাচার্য করা হয়েছে। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল ফুরকানকে নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
  • বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এই পদের দায়িত্ব পেয়েছেন।
  • খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট): মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
  • ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়: প্রো-ভিসি ড. মোহাম্মদ আবু জাফর খানকে উপাচার্য পদে স্থলাভিষিক্ত করা হয়েছে।
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো. নূরুল ইসলামকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্তাবলি

প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত উপাচার্যরা নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী বেতন-ভাতাসহ যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করবেন। তবে চ্যান্সেলর (রাষ্ট্রপতি) প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করবেন।

সর্বশেষ