২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বাধীনতা দিবসে ঢাকার যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে

২৫ মার্চ ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, বঙ্গভবনে রাষ্ট্রপতির অনুষ্ঠান এবং মানিক মিয়া এভিনিউতে কনসার্ট উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জাতীয় প্যারেড স্কয়ার সংলগ্ন যেসব সড়ক বন্ধ থাকবে:

কুচকাওয়াজ অনুষ্ঠানে ভিভিআইপিদের চলাচলের সুবিধার্থে নিচের সড়কগুলোতে সাধারণ যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে: ১. বেগম রোকেয়া সরণির আগারগাঁও লাইট ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং। ২. প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড (আগারগাঁও লিংক রোড)। ৩. সৈয়দ মাহবুব মোর্শেদ রোডের শিশুমেলা ক্রসিং হতে আগারগাঁও ক্রসিং। ৪. জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিং (পুরাতন গণভবন) হতে উড়োজাহাজ ক্রসিং

বঙ্গভবন কেন্দ্রিক বন্ধ থাকবে যেসব সড়ক:

রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান উপলক্ষে বঙ্গভবন এলাকায় যান চলাচল সীমিত থাকবে: ১. আবরার ফাহাদ এভিনিউ: জিরোপয়েন্ট ক্রসিংয়ের পূর্ব প্রান্ত থেকে গুলিস্থান চত্বর ক্রসিং পর্যন্ত। ২. ডিআইটি রোড: গুলিস্থান চত্বর ক্রসিং থেকে রাজউক ক্রসিং পর্যন্ত। ৩. দৈনিক বাংলা ক্রসিং: দক্ষিণ প্রান্ত থেকে রাজউক ক্রসিং পর্যন্ত। ৪. ফজলে রাব্বি রোড: শহীদ মতিউর রহমান পার্ক (আহাদ পুলিশ বক্স) থেকে জয়কালী মন্দির ক্রসিং পর্যন্ত। ৫. এছাড়া দিলকুশা রোডের বিভিন্ন গ্যাপ (অ্যালিকো, পূবালী ব্যাংক, সিটি সেন্টার ইত্যাদি) দিয়ে রাজউক ক্রসিং পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।

এছাড়া মানিক মিয়া এভিনিউতে স্বাধীনতা দিবসের বিশেষ কনসার্ট অনুষ্ঠিত হবে। ডিএমপির পক্ষ থেকে নগরবাসীকে এসব সড়ক এড়িয়ে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ