২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

২৪ এপ্রিল ২০২৬

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিশ্ববিদ্যালয়ের মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাব। বৈজ্ঞানিক হিসাব-নিকাশ অনুযায়ী, মধ্যপ্রাচ্যে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে।

জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস শারজাহ মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাব জানিয়েছে, আগামী ১৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ওইদিন সূর্যাস্তের পর আকাশে নতুন চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট এবং এটি প্রায় ৫৭ মিনিট অবস্থান করবে। দীর্ঘ সময় আকাশে অবস্থান করায় চাঁদটি খালি চোখে দেখার সম্ভাবনা অনেক বেশি।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ জ্যোতির্বিদ্যার এই হিসাব অনুযায়ী মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সূচি:

  • হজ বা আরাফাতের দিন: ২৬ মে, ২০২৬।
  • ঈদুল আজহা: ২৭ মে, ২০২৬।

বাংলাদেশে ঈদ কবে? সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপনের একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদ পালিত হয়। সেই নিয়ম অনুযায়ী, আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে।

শারজাহ মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাবের পরিচালক প্রফেসর আল নাইমি জানিয়েছেন, বৈজ্ঞানিক তথ্যগুলো সরকারের কাছে পাঠানো হয়েছে। তবে প্রথা অনুযায়ী, চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে।

সর্বশেষ

২৪ এপ্রিল ২০২৬