চলতি মাসেই আসছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

১৭ সেপ্টেম্বর ২০২৬

বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ সিরিজ ‘শাওমি ১৮ প্রো’ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। চলতি মাসেই বাজারে আসতে পারে শাওমি ১৮ প্রো এবং শাওমি ১৮ প্রো ম্যাক্স। নির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও শাওমি ইতোমধ্যেই এর আনুষ্ঠানিক টিজার প্রকাশ করেছে। এর মধ্যেই জনপ্রিয় বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম ‘গিকবেঞ্চ ৭’-এ শক্তিশালী প্রসেসরসহ দেখা মিলল শাওমি ১৮ প্রো-এর।

গিকবেঞ্চের তথ্য অনুযায়ী, ডিভাইসটির মডেল নম্বর ‘M154FF’। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের অপ্রকাশিত ফ্ল্যাগশিপ চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৬ প্রো’। চিপসেটটির প্রসেসর কোর সর্বোচ্চ ৫.০১ গিগাহার্টজ পর্যন্ত ক্লকস্পিড তুলতে সক্ষম। গিকবেঞ্চ ৭-এর সিঙ্গেল-কোর টেস্টে প্রোটোটাইপ ইউনিটটি ২,৮৭১ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৮,৮৩৬ পয়েন্ট অর্জন করেছে।

পরীক্ষিত মডেলটিতে রয়েছে ১৬ জিবি র‍্যাম এবং এটি অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক শাওমির নতুন ‘হাইপারওএস ৪’ অপারেটিং সিস্টেমে পরিচালিত হবে। এছাড়া সার্টিফিকেশন সংস্থাগুলোর সূত্রে জানা গেছে, দুটি ফোনেই ১০০ ওয়াটের দ্রুতগতির ওয়্যার্ড ফাস্ট চার্জিং সুবিধা থাকবে। চলতি মাসের শেষ নাগাদ চীনা বাজারে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ফোন দুটির পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন ও দাম জানা যাবে।

সর্বশেষ