১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মোংলা বন্দরে বড় নিয়োগ, ১৩৯ পদে চাকরির সুযোগ

৩ মে ২০২৬

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে মোংলা বন্দর কর্তৃপক্ষ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৭টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে মোট ১৩৯ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়া হবে এই সরকারি প্রতিষ্ঠানে। গত ২৯ এপ্রিল ২০২৬ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

পদের বিস্তারিত ও বেতন স্কেল প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী চিকিৎসা কর্মকর্তা, অর্থ কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, নিরাপত্তা কর্মকর্তা, প্রকৌশলী এবং ট্রাফিক অফিসারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। উচ্চতর গ্রেডে যেমন চিকিৎসা ও পরিসংখ্যান কর্মকর্তার পদ (বেতন স্কেল ২২,০০০–৫৩,০৬০ টাকা) রয়েছে, তেমনি নিরাপত্তা প্রহরী ও ফায়ারম্যানের মতো পদেও বড় সুযোগ থাকছে। উল্লেখ্য, সবচেয়ে বেশি ১১৮ জন নিয়োগ দেওয়া হবে নিরাপত্তা প্রহরী পদে।

যোগ্যতা ও বয়সসীমা আবেদনের জন্য পদভেদে শিক্ষাগত যোগ্যতা এসএসসি থেকে শুরু করে স্নাতক বা স্নাতকোত্তর পর্যন্ত চাওয়া হয়েছে। কিছু কারিগরি পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন হবে। ১ মার্চ ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে (বিশেষ ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)।

আবেদন ফি পদ অনুযায়ী ফি নির্ধারণ করা হয়েছে ভিন্ন ভিন্ন:

  • ১ থেকে ৭ নম্বর পদের জন্য: ২২৩ টাকা
  • ৮ থেকে ১০ নম্বর পদের জন্য: ১৭২ টাকা
  • ১১ থেকে ১৩ নম্বর পদের জন্য: ১২১ টাকা
  • ১৪ থেকে ১৭ নম্বর পদের জন্য: ৬৯ টাকা
  • অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য সকল পদে ফি মাত্র ৬৯ টাকা।

আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীদের অনলাইনে www.mpajobsbd.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন শেষে আবেদনপত্র ও পেমেন্ট স্লিপ ডাউনলোড করা যাবে।

আবেদনের শেষ সময় ২৩ মে, ২০২৬, বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

সরকারি চাকরিতে ক্যারিয়ার গড়ার এটি একটি চমৎকার সুযোগ। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ