বুলগেরিয়ার কার্লুকোভো গর্জে অবস্থিত প্রোহোদনা গুহা বিশ্বজুড়ে “ঈশ্বরের চোখ” নামে পরিচিত। গুহার ছাদে প্রাকৃতিক ক্ষয়ের ফলে তৈরি হওয়া পাশাপাশি দুটি বিশাল গর্ত দেখতে ঠিক মানুষের চোখের মতো।
বিশেষ করে রাতের আকাশে চাঁদ যখন এই দুই গর্তের মাঝখানে অবস্থান নেয়, তখন দৃশ্যটি আরও রহস্যময় ও অবাক করা সৌন্দর্যে ফুটে ওঠে। অনেকের কাছেই এটি প্রকৃতির এক অসাধারণ শৈল্পিক নিদর্শন।
পর্যটক ও প্রকৃতিপ্রেমীদের কাছে গুহাটি দীর্ঘদিন ধরেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আছে।



