জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃ’ত্যুতে দেশের বিনোদন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ’ত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বাবা কায়সার হামিদ। এই প্রতিভাবান তারকার না ফেরার দেশে চলে যাওয়ার খবরে সহকর্মী, অভিনয়শিল্পী ও কনটেন্ট নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্টের মাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন।

অভিনেত্রী তাসনিয়া ফারিণ কারিনার হাস্যোজ্জ্বল উপস্থিতির স্মৃতিচারণ করে তার আত্মার শান্তি কামনা করেছেন। চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি কারিনার সঙ্গে কাটানো শেষ মুহূর্তের ছবি শেয়ার করে আবেগ প্রকাশ করেন। এছাড়া অভিনেত্রী সাদিয়া আয়মান জানান, এক মাস আগে কারিনার পাঠানো একটি প্রশংসামূলক ভয়েস মেসেজ এখন তার শেষ স্মৃতি হয়ে গেছে। উপস্থাপিকা দীপ্তি চৌধুরী এবং কনটেন্ট নির্মাতা শামস আফরোজ চৌধুরীসহ অনেকেই এই অকাল মৃ’ত্যুর খবরে গভীরভাবে ভেঙে পড়েছেন।
এর আগে কারিনার বাবা এক আবেগঘন পোস্টে মেয়ের মৃ’ত্যুর খবর জানিয়ে সবার কাছে তার ভুলত্রুটির জন্য ক্ষমার অনুরোধ করেন। সম্ভাবনাময় এই তারকার হঠাৎ চলে যাওয়া দেশের শোবিজ অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সৃষ্টি করেছে।



