জামালপুর যাওয়ার পথে এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী ফারিন খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, সময়মতো চিৎকার না করলে দু’র্বৃত্তরা তাকে মে’রে সবকিছু লুটপাট করত, এমনকি ধ’র্ষণের চেষ্টাও করত। ঘটনাটি গত ১৩ মে রাত আনুমানিক সোয়া ৩টার দিকে একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে ঘটে।
ফারিন জানান, ওয়াশরুমের ভেতরে যাওয়ার কয়েক মিনিট পর তিনি লক্ষ্য করেন ভেন্টিলেটর দিয়ে দুটো হাত তার গলার কাছে চলে এসেছে। তার চিৎকার শুনে গাড়িচালক এগিয়ে আসলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। চালক জানান, লোকটির হাতে ডিমের খোসা থাকায় তিনি ভেবেছিলেন হয়তো ময়লা ফেলতে যাচ্ছেন। এই ঘটনার পর বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও মানসিকভাবে প্রচণ্ড আতঙ্ক ও চাপা যন্ত্রণার মধ্যে ছিলেন বলে উল্লেখ করেন এই অভিনেত্রী।
পরদিন শুটিং ইউনিটের সবার সঙ্গে বিষয়টি শেয়ার করার কথা জানিয়ে ফারিন বলেন, জীবনে এর চেয়ে ভয়ংকর অভিজ্ঞতা তার খুব কমই হয়েছে। কর্মজীবী নারীদের প্রতিনিয়ত এমন পরিস্থিতির শিকার হতে হয় উল্লেখ করে তিনি আক্ষেপ প্রকাশ করেন যে, এ দেশে নারীদের পোশাক দিয়ে বিচার করা হয় এবং ধ’র্ষণের মতো অপরাধের দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় নারীরা এখনো নিরাপদ নয়।



