৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

যুদ্ধবিরতির মধ্যেও সিরিয়ায় ড্রোন হামলা

২১ জানুয়ারি ২০২৬

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হাসাকাহ প্রদেশের কামিশলি শহরে অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালেই সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) দুটি স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বুধবার স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য জানায় শাফাক নিউজ।

প্রতিবেদনে বলা হয়, প্রথম হামলাটি এসডিএফের অপারেশনস ফোর্সেস ব্যবহৃত একটি স্থাপনায় এবং দ্বিতীয়টি আফরিন গোলচত্বরের কাছে আসায়িশ বাহিনীর একটি অবস্থানে চালানো হয়। নিরাপত্তা সূত্রের ধারণা, ড্রোনগুলো তুরস্কের হতে পারে। তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, কেবল অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

হামলার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। উল্লেখ্য, এর একদিন আগেই সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এসডিএফের সঙ্গে চার দিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করে, যা পুরোপুরি মানার প্রতিশ্রুতি দিয়েছিল এসডিএফ।

সর্বশেষ

৩ ফেব্রুয়ারি ২০২৬