২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্ববাজারে সোনার দামে বড় ধস: চার মাসের মধ্যে সর্বনিম্ন, দেশের বাজারে বর্তমান দর কত?

২৩ মার্চ ২০২৬

বিশ্ববাজারে সোনার দামে হঠাৎ বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত, মুদ্রাস্ফীতি বৃদ্ধি এবং সুদের হার বাড়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের আচরণ বদলে যাওয়ায় এই ধস নেমেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। সোমবার (২৩ মার্চ) আন্তর্জাতিক বাজারে সোনার দাম গত চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

আন্তর্জাতিক বাজারের চিত্র বাংলাদেশ সময় সোমবার সকাল ১০টা ৩২ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম ২.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩৬৬.৯৪ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ৪.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩৬৯.৯০ ডলারে নেমে আসে।

কেন এই দরপতন? কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানান, শেয়ারবাজারে পতনের ফলে বিনিয়োগকারীরা অন্যান্য খাতের লোকসান সামাল দিতে সোনার বিনিয়োগ কমিয়ে দিচ্ছেন। এছাড়া মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরান সংশ্লিষ্ট উত্তেজনা এবং তেলের দামের ঊর্ধ্বগতি বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি করেছে। সুদের হার বাড়ার আশঙ্কায় সুদবিহীন সম্পদ হিসেবে সোনার আকর্ষণ কিছুটা কমেছে।

অন্যান্য ধাতুর বাজার সোনার পাশাপাশি রুপা ও প্লাটিনামের দামেও বড় পতন দেখা গেছে। রুপার দাম ৩.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫.৪৫ ডলারে এবং প্লাটিনামের দামও ৩.৪ শতাংশ কমে ১,৮৫৭.৬৭ ডলারে নেমেছে।

দেশের বাজারে বর্তমান দাম (প্রতি ভরি) বিশ্ববাজারের এই প্রভাব দেশের বাজারেও প্রতিফলিত হয়েছে। বর্তমানে বাংলাদেশে সোনার দাম নিম্নরূপ:

  • ২২ ক্যারেট: ২,৪৬,৯২৭ টাকা
  • ২১ ক্যারেট: ২,৩৫,৬৭১ টাকা
  • ১৮ ক্যারেট: ২,০২,০২০ টাকা
  • সনাতন পদ্ধতি: ১,৬৪,৫২১ টাকা

সর্বশেষ