২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চার ‘বড় তারকা’ ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করল ইংল্যান্ড

২২ মে ২০২৬

আগামী ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ফিল ফোডেন, হ্যারি ম্যাগুয়ার, ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড ও কোল পালমারের মতো চার বড় তারকাকে বাদ দিয়েই ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংল্যান্ড। বেশ কিছুদিন ধরে চলা গুঞ্জন সত্যি করে প্রধান কোচ থমাস টুখেল এই দল ঘোষণা করেন। তবে দলে জায়গা করে নিয়েছেন ননি মাদুয়েকে এবং পুরো মৌসুম চোটের সঙ্গে লড়াই করা জুড বেলিংহ্যাম। ৬০ বছরের শিরোপা খরা কাটানোর মিশনে দলটির নেতৃত্ব দেবেন অভিজ্ঞ স্ট্রাইকার হ্যারি কেইন।

বিশ্বকাপের মূল আসর শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে আগামী ৬ জুন নিউজিল্যান্ড এবং ১০ জুন কোস্টারিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশরা। এরপর ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে থমাস টুখেলের শিষ্যদের মূল বিশ্বকাপ অভিযান। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা।

ইংল্যান্ডের পূর্ণাঙ্গ বিশ্বকাপ দল:

  • গোলকিপার: জর্ডান পিকফোর্ড, ডিন হেন্ডারসন, জেমস ট্র্যাফোর্ড।
  • ডিফেন্ডার: এজরি কনসা, ড্যান বার্ন, জন স্টোনস, মার্ক গেহি, জারেল কুয়ানসাহ, টিনো লিভরামেন্তো, রিস জেমস, নিকো ও’রেইলি, জেড স্পেন্স।
  • মিডফিল্ড: জুড বেলিংহ্যাম, কোবি মাইনু, এলিয়ট অ্যান্ডারসন, ডেকলান রাইস, জর্ডান হেন্ডারসন, এবেরেচি এজে, মরগান রজার্স।
  • ফরোয়ার্ড: হ্যারি কেইন, ইভান টনি, অলি ওয়াটকিন্স, বুকায়ো সাকা, ননি মাদুয়েকে, মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি গর্ডন।

সর্বশেষ