১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জেমস রদ্রিগেজকে অধিনায়ক করে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা কলম্বিয়ার

জেমস রদ্রিগেজকে অধিনায়ক করে ২০২৬ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে কলম্বিয়া। ৩৪ বছর বয়সি এই অভিজ্ঞ মিডফিল্ডারের ওপরই আগামী বিশ্বকাপের নেতৃত্বভার অর্পণ করেছে লাতিন আমেরিকার দেশটি। রদ্রিগেজের সঙ্গে কলম্বিয়া দলে অন্যতম বড় তারকা হিসেবে আছেন বায়ার্ন মিউনিখের উইঙ্গার লুইস দিয়াজ।

কিছুদিন আগেও ফুটবল পাড়ায় জোর গুঞ্জন উঠেছিল যে, প্রাণঘাতী পেশিক্ষয় রোগে ভুগছেন জেমস রদ্রিগেজ। তবে সমস্ত গুঞ্জন ও শঙ্কা উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে শুধু জায়গাই করে নেননি, বরং অধিনায়কের আর্মব্যান্ডও থাকছে তার হাতেই।

২০২২ সালের কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারার চরম হতাশা ভুলে, লাতিন আমেরিকার এই পরাশক্তি আবারও বিশ্বমঞ্চে ফিরেছে। আগামী ১৭ জুন গ্রুপ ‘কে’-এর উদ্বোধনী ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা উজবেকিস্তানের মুখোমুখি হবে কলম্বিয়া। এরপর গ্রুপ পর্বে তাদের বাকি দুই প্রতিপক্ষ কঙ্গো এবং শক্তিশালী পর্তুগাল।

কলম্বিয়ার চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: কামিলো ভার্গাস, আলভারো মনতেরো ও ডেভিড ওসপিনা।

রক্ষণভাগ: দাভিনসন সানচেজ, জন লুকুমি, ইয়েরি মিনা, উইলার দিত্তা, ড্যানিয়েল মুনিওজ, সান্তিয়াগো আরিয়াস, জোহান মোহিকা ও ডেইভার মাচাদো।

মিডফিল্ডার: রিচার্ড রিওস, জেফারসন লেরমা, কেভিন কাস্তানো, হুয়ান কামিলো পোর্তিয়া, গুস্তাভো পুয়ের্তা, জন আরিয়াস, হোর্হে কারাসকাল, হুয়ান ফার্নান্দো কুইন্তেরো, জেমস রদ্রিগেজ (অধিনায়ক) ও জামিন্তন কাম্পাস।

আক্রমণভাগ: হুয়ান কামিলো হার্নান্দেজ, লুইস দিয়াজ, লুইস সুয়ারেজ, কার্লোস আন্দ্রেস গোমেজ ও জন কর্দোবা।

সর্বশেষ