চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ কমে যাওয়ায় মাছের পাশাপাশি অস্বাভাবিকভাবে বেড়েছে ইলিশের ডিমের দাম। বাজারে বর্তমানে প্রতি কেজি ইলিশের ডিম পাইকারি পর্যায়ে ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি হচ্ছে।
চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় নোনা ইলিশ তৈরির সময় আলাদা করা ডিমের উৎপাদন হ্রাস পেয়েছে। উচ্চ দামের কারণে সাধারণ ও মধ্যবিত্ত ক্রেতারা ডিম কিনতে না পেরে খালি হাতে ফিরে যাচ্ছেন।
ব্যবসায়ীরা জানান, বর্তমানে প্রতি মণ নোনা ইলিশ ৭০ হাজার টাকায় বিক্রি হচ্ছে এবং এক মণ ইলিশ থেকে মাত্র চার থেকে পাঁচ কেজি ডিম পাওয়া যায়। পর্যাপ্ত মাছ না পাওয়ায় চাহিদা অনুযায়ী ডিম সরবরাহ করা সম্ভব হচ্ছে না।



