আগস্ট মাসে দুই দফায় আট দিন ছুটির সুযোগ

১ আগস্ট ২০২৬

আগস্ট মাসে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা দুই দফায় দীর্ঘ অবকাশের সুযোগ পেতে যাচ্ছেন। সরকারি ছুটির সঙ্গে দুই দফায় এক দিন করে নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি সমন্বয় করতে পারলে প্রতিবারই টানা চার দিনের ছুটি উপভোগ করা যাবে।

চলতি মাসের প্রথম সুযোগটি আসবে ৫ আগস্ট বুধবার। এদিন ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। এর পরের দিন ৬ আগস্ট বৃহস্পতিবার অফিস খোলা থাকলেও ওই এক দিন ছুটি নিতে পারলে পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে টানা চার দিনের ছুটি নিশ্চিত হবে।

দ্বিতীয় দফার সুযোগটি আসবে মাসের শেষ সপ্তাহে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। পরের দিন ২৭ আগস্ট বৃহস্পতিবার কর্মদিবসে এক দিনের ছুটি নিলে আবারও শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে। জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও কর্মীরা এই ছুটির বিধানের বাইরে থাকবেন।

সর্বশেষ