২০২৭ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

২৪ আগস্ট ২০২৬

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৫ এপ্রিল।

সোমবার (২৪ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান সময়সূচি প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আগামী বছরের ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর কথা বলা হলেও, নতুন বছরে পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের ছুটির বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষার তারিখে এই পরিবর্তন আনে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

একনজরে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি:

  • ১৪ মার্চ (রোববার): বাংলা ১ম পত্র / সহজ বাংলা ১ম পত্র
  • ১৬ মার্চ (মঙ্গলবার): বাংলা ২য় পত্র / সহজ বাংলা ২য় পত্র
  • ১৮ মার্চ (বৃহস্পতিবার): ইংরেজি ১ম পত্র
  • ২১ মার্চ (রবিবার): ইংরেজি ২য় পত্র
  • ২২ মার্চ (সোমবার): তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
  • ২৫ মার্চ (বৃহস্পতিবার): গণিত
  • ২৮ মার্চ (রবিবার): বাংলাদেশ ও বিশ্বপরিচয়
  • ৩০ মার্চ (মঙ্গলবার): পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং
  • ১ এপ্রিল (বৃহস্পতিবার): ভূগোল ও পরিবেশ
  • ৪ এপ্রিল (রবিবার): রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ
  • ৬ এপ্রিল (মঙ্গলবার): গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, চারু ও কারুকলা, শারীরিক শিক্ষা ও ক্রীড়া / স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা (সব তত্ত্বীয়)
  • ৮ এপ্রিল (বৃহস্পতিবার): হিসাববিজ্ঞান
  • ১১ এপ্রিল (রবিবার): উচ্চতর গণিত (তত্ত্বীয়), বিজ্ঞান
  • ১৩ এপ্রিল (মঙ্গলবার): জীববিজ্ঞান (তত্ত্বীয়), অর্থনীতি
  • ১৫ এপ্রিল (বৃহস্পতিবার): ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করার অধিকার রাখে।

সর্বশেষ