বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝকঝকে ফিল্টার বা হাই-এডিটেড ছবির রাজত্ব ছাপিয়ে এক নতুন ট্রেন্ড সবার নজর কাড়ছে— তা হলো ‘ক্রেয়ন স্টাইল প্রোফাইল ডিজাইন’। হাই-টেক এডিটিংয়ের বদলে শৈশবের রঙ পেন্সিলে আঁকা ছবির মতো সরল ও নস্টালজিক এই উপস্থাপনা এখন নেটিজেনদের প্রথম পছন্দ।
কেন এই ট্রেন্ড এত জনপ্রিয়? প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই ট্রেন্ডের মূলে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সহজলভ্যতা। আধুনিক এআই টুল ব্যবহার করে যেকোনো সাধারণ ছবিকে এখন খুব সহজেই শিশুতোষ ক্রেয়ন আর্টে রূপান্তর করা যাচ্ছে। ছবির চারপাশে মেঘ, তারা, ফুল বা ক্যান্ডির মতো ছোট ছোট উপাদান যুক্ত করে ছবিগুলোকে করে তোলা হচ্ছে আরও প্রাণবন্ত ও আবেগঘন।
যেভাবে তৈরি করবেন এই ডিজাইন (ধাপে ধাপে): এই ট্রেন্ডে যুক্ত হতে আপনার কোনো বিশেষ গ্রাফিক ডিজাইন দক্ষতার প্রয়োজন নেই। নিচের সহজ ধাপগুলো অনুসরণ করুন:
১. স্ক্রিনশট নিন: প্রথমে আপনার ফেসবুক প্রোফাইল বা পছন্দের কোনো ছবির একটি স্ক্রিনশট নিন। ২. এআই টুল ব্যবহার করুন: চ্যাটজিপিটি (ChatGPT) বা সমমানের কোনো এআই ইমেজ জেনারেটর টুল ওপেন করুন। ৩. ছবি আপলোড ও প্রম্পট প্রদান: টুলটিতে আপনার ছবিটি আপলোড করে নিচের নির্দিষ্ট নির্দেশনাটি (Prompt) দিন:
“Please recreate the entire image in a crayon drawing style. Simplify the details so that it looks like it was drawn by a 10-year-old child. Do not use the original colors from the image. Make the overall look feel like it was drawn on a sheet of white paper, with a very cute and playful vibe. You can add adorable elements such as flowers, candies, stars, clouds, etc., to give it a childlike and innocent feel.”
৪. ব্যক্তিগত ছোঁয়া: আপনি চাইলে নিজের পছন্দমতো ‘প্রকৃতিপ্রেমী’ বা ‘বইপোকা’র মতো থিম যোগ করার জন্য অতিরিক্ত নির্দেশনাও দিতে পারেন।
ব্যাস! কয়েক সেকেন্ডের মধ্যেই এআই আপনার সাধারণ ছবিটিকে একটি অনন্য এবং সৃজনশীল আর্টে রূপান্তর করে দেবে, যা আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে নিয়ে আসবে এক চিলতে শৈশব।



