অক্টোবর পার হলেই দু’মাস পর নতুন বছরে পদার্পণ করবে বিশ্ব। এরই মধ্যে ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে কৌতূহল তৈরি হয়েছে ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের দিনপঞ্জিকা নিয়ে। জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ওপর ভিত্তি করে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম ‘গালফ নিউজ’।
বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে। প্রতিবেদনে জানানো হয়, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় হিজরি নতুন মাসের চাঁদের অনুসন্ধান করা হবে। সেদিন আকাশে চাঁদ দেখা গেলে সন্ধ্যায় প্রথম তারাবিহ নামাজ আদায় ও রাতে সেহরি খেয়ে পরদিন সোমবার (৮ ফেব্রুয়ারি) থেকে রোজা রাখা শুরু হবে।
অন্যদিকে, জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে রমজান শুরু এবং ঈদুল ফিতর উদযাপনের চূড়ান্ত তারিখ আকাশে নতুন চাঁদ দেখার ওপরই নির্ভর করবে।



