বাংলাদেশের দর্শকদের জন্য ডয়চে ভেলের বাংলা টিকটক চ্যানেলের যাত্রা শুরু

৩০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের দর্শকদের জন্য বাংলা ভাষায় একটি নিবেদিত টিকটক চ্যানেল চালু করেছে জার্মানির আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলে (DW)। নতুন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে DW-এর ডিজিটাল কার্যক্রম আরও সম্প্রসারিত হলো।

নতুন চ্যানেলে বাংলাদেশ, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা এবং সমসাময়িক বিষয় নিয়ে সংক্ষিপ্ত, সহজবোধ্য ও তথ্য-যাচাইকৃত কনটেন্ট প্রকাশ করবে DW। সামাজিক যোগাযোগমাধ্যমের দর্শকদের উপযোগী করে এসব কনটেন্ট বাংলায় উপস্থাপন করা হবে।

তরুণদের পাশাপাশি বাংলাদেশের নারী দর্শকদের কাছেও পৌঁছানোর ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। তাদের জীবন, আগ্রহ ও প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়কে সামনে রেখে নির্বাচিত কনটেন্টের পাশাপাশি বিশেষ ডিজিটাল ফরম্যাট তৈরি করা হবে।

DW জানায়, জার্মানির সরকারি অর্থায়নে পরিচালিত হলেও ‘Deutsche Welle Act’-এর অধীনে প্রতিষ্ঠানটির সাংবাদিকতা ও সম্পাদকীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। নির্ভুলতা, নিরপেক্ষতা এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতিফলন তাদের সাংবাদিকতার অন্যতম মূলনীতি।

বাংলা টিকটক চ্যানেলটির উদ্বোধন উপলক্ষে ৩০ সেপ্টেম্বর ঢাকার দ্য ডেইলি স্টারের তৌফিক আজিম সেমিনার হলে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সর্বশেষ

৩০ সেপ্টেম্বর ২০২৬