বিনা মূল্যে ইউএনডিপিতে ইন্টার্নশিপের সুযোগ, আবেদন শেষ ৩০ সেপ্টেম্বর

৩ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) তিন মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছে বিশ্বজুড়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী তরুণ-তরুণীরা। ‘ইউএনডিপি ডিজিটাল, এআই অ্যান্ড ইনোভেশন ইন্টার্নশিপ: গ্লোবাল কল ফর ২০২৬ ইন্টার্নশিপ’ শীর্ষক এই কর্মসূচিতে আন্তর্জাতিক পর্যায়ে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন বাছাইকৃত প্রার্থীরা।

সুযোগ-সুবিধাসমূহ:

  • মাসিক ভাতা প্রদান করা হবে
  • ডিজিটাল ট্রান্সফরমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ইনোভেশন-সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ
  • আন্তর্জাতিক নেটওয়ার্ক গঠন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ

আবেদনের যোগ্যতা:

  • স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী অথবা সদ্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে (উচ্চতর ডিগ্রি সম্পন্নকারীদের ক্ষেত্রে ডিগ্রি অর্জনের এক বছরের মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে)।
  • ডিজিটাল ট্রান্সফরমেশন, এআই, ডেটা, ইনোভেশন, যোগাযোগ, গবেষণা বা আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে আগ্রহ বা অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
  • গবেষণা, বিশ্লেষণ, ভালো যোগাযোগ এবং স্বাধীন ও দলগতভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
  • ইংরেজি ভাষায় দক্ষতা থাকা আবশ্যক।

প্রয়োজনীয় কাগজপত্র:

  • সঠিকভাবে পূরণকৃত আবেদন ফরম
  • ইংরেজিতে লেখা কাভার লেটার
  • হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)

আবেদনপ্রক্রিয়া: গ্রহনযোগ্য প্রার্থীরা ইউএনডিপির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬।

সর্বশেষ