আড়ংয়ে জব সার্কুলার, আবেদন চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত

৭ সেপ্টেম্বর ২০২৬

দেশের অন্যতম শীর্ষ সারির পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান ‘আড়ং’ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ট্রিমস, প্রকিউরমেন্ট বিভাগে ‘অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই পদটির জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

এক নজরে নিয়োগ তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: আড়ং
  • পদের নাম: অফিসার
  • বিভাগ: ট্রিমস, প্রকিউরমেন্ট
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • চাকরির ধরন: ফুলটাইম (অফিস)
  • কর্মস্থল: ঢাকা

যোগ্যতা ও অভিজ্ঞতা

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। (তবে সাপ্লাই চেইন, অপারেশনস ম্যানেজমেন্ট, টেক্সটাইল বা সংশ্লিষ্ট বিষয়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)।
  • অভিজ্ঞতা: টেক্সটাইল বা ফ্যাশন শিল্পে কমপক্ষে ২ থেকে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • অন্যান্য: টেক্সটাইল বা ফ্যাশন শিল্পে কাজের পারদর্শিতা থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা মাসিক বেতন দেওয়া হবে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। এছাড়া নির্বাচিত প্রার্থীরা কোম্পানির নিয়মানুযায়ী পাবেন:

  • প্রভিডেন্ট ফান্ড
  • গ্র্যাচুইটি
  • উৎসব বোনাস
  • স্বাস্থ্য ও জীবন বিমা সহ অন্যান্য সুবিধা।

আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীদের আড়ংয়ের অফিশিয়াল ওয়েবসাইটের (https://www.aarong.com) মাধ্যমে অনলাইনেই আবেদন সম্পন্ন করতে হবে।

  • আবেদন শুরুর তারিখ: ০২ সেপ্টেম্বর ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ০৯ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ