হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা

১৫ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭’-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে আবেদনের এ সুযোগের আওতায় বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা হংকংয়ের শীর্ষ সারির বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি করার সুযোগ পাবেন।

স্নাতক ও এমফিল সম্পন্নকারীদের পাশাপাশি অন্তত ১৬ বছরের শিক্ষাজীবন পূর্ণ করা শিক্ষার্থীরাও এতে সরাসরি আবেদনের যোগ্য হবেন।

ফেলোশিপের মূল সুবিধাসমূহ:

  • বার্ষিক বৃত্তি: প্রতি বছর প্রায় ৪৩ হাজার ৬৯০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪ লাখ টাকা)।
  • ভ্রমণ ও গবেষণা ভাতা: সম্মেলন ও গবেষণ সংক্রান্ত ভ্রমণের জন্য বছরে অতিরিক্ত ১,৮২০ মার্কিন ডলার।
  • অর্থায়নের মেয়াদ: ৩ বছর (পিএইচডি সম্পন্ন করতে অতিরিক্ত সময় লাগলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বাড়তি সহায়তা প্রদান করতে পারে)।

যেসব বিষয়ে ও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ:

বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে হংকংয়ের শীর্ষ ৮টি বিশ্ববিদ্যালয়ে:

  • দ্য ইউনিভার্সিটি অব হংকং
  • দ্য চায়নিজ ইউনিভার্সিটি অব হংকং
  • দ্য হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
  • দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি
  • সিটি ইউনিভার্সিটি অব হংকং
  • হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি
  • দ্য এডুকেশন ইউনিভার্সিটি অব হংকং
  • লিংনান ইউনিভার্সিটি

প্রার্থী বাছাইয়ের মানদণ্ড:

একাডেমিক ফলাফল, গবেষণার দক্ষতা ও সম্ভাবনা, যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলি বিবেচনায় নিয়ে প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদন প্রক্রিয়া: ১. আগ্রহী প্রার্থীদের প্রথমে হংকং পিএইচডি ফেলোশিপ স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে প্রাথমিক আবেদন জমা দিতে হবে। ২. প্রাথমিক আবেদন সম্পন্ন হলে প্রাপ্ত ‘HKPFS Reference Number’ ব্যবহার করে পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন পাঠাতে হবে। ৩. একজন প্রার্থী সর্বোচ্চ দুটি প্রোগ্রাম বা বিভাগে (একই অথবা দুটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ে) আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১ ডিসেম্বর ২০২৬ (হংকং সময় দুপুর ১২টা)।

সর্বশেষ