আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা নিজ নিজ এলাকায় নির্ধারিত ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়:
- মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (আমির ও চরমোনাই পীর): বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট ভোটকেন্দ্রে ভোট দেবেন।
- মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (সিনিয়র নায়েবে আমির): বরিশাল সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী লালার দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
- অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ (মহাসচিব ও খুলনা-৪ আসনের প্রার্থী): খুলনার রূপসা উপজেলার কে বি এম হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।
- অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ (যুগ্ম মহাসচিব ও ঢাকা-১১ আসনের প্রার্থী): রাজধানীর রামপুরা একরামুন্নেসা হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।
- শাহ ইফতেখার তারিক (সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-৯ আসনের প্রার্থী): খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় সানরাইজ কিন্ডারগার্ডেন কেন্দ্রে ভোট দেবেন।
- অধ্যাপক মাহবুবুর রহমান (কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক): উত্তর বাড্ডা গার্লস স্কুল ভোটকেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।



