১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির বিশাল সুযোগ

১৩ মার্চ ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনীতে ট্রেড–২ (বিশেষ পেশা) আওতায় সৈনিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ মার্চ ২০২৬ থেকে অনলাইনে আবেদন শুরু করতে পারবেন। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৭ এপ্রিল ২০২৬।

এই নিয়োগের মাধ্যমে কুক (মেস, ইউনিট ও হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, কার্পেন্টার এবং টিন স্মিথসহ বিভিন্ন পদে প্রার্থী নেওয়া হবে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে। তবে জিপিএ ৩.০০ বা তার বেশি প্রাপ্ত প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে ট্রেড–১–এ স্থানান্তরের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট পেশায় দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদন ফি বাবদ ভর্তি পরীক্ষার জন্য ২০০ টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশনের জন্য ১০০ টাকাসহ মোট ৩০০ টাকা প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ