দৈনন্দিন জীবনের ছোট একটি অভ্যাস বদলেই বড় অঙ্কের পানিসাশ্রয় করা সম্ভব। আধুনিক পশ্চিমা ধাঁচের টয়লেটে প্রতিবার ফ্লাশ করার সময় উল্লেখযোগ্য পরিমাণে পানি অপচয় হয়। বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইট ‘আইএফএলসায়েন্স’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের একটি টয়লেটে প্রতিবার ফ্লাশে গড়ে প্রায় ৬ লিটার পানি খরচ হয়।
একজন প্রাপ্তবয়স্ক মানুষ দিনে গড়ে ৭ বার প্রস্রাব করলে, কেবল এ কারণেই বছরে প্রায় ১৫ হাজার ৩৩০ লিটার পানি খরচ হতে পারে। তবে গোসলের সময় একবার প্রস্রাব করার কারণে যদি দিনে ফ্লাশের সংখ্যা ৭ থেকে কমে ৬টিতে নামে, তবে বছরে প্রায় ২ হাজার ১৯০ লিটার পানি সাশ্রয় করা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, অভ্যাসের সামান্য পরিবর্তনেই বছরে প্রায় ২ হাজার ২০০ লিটার পানি সাশ্রয় করা যায়। তবে প্রকৃত সাশ্রয়ের পরিমাণ সম্পূর্ণ নির্ভর করবে সংশ্লিষ্ট টয়লেটের ফ্লাশে ব্যবহৃত পানির পরিমাণ এবং ব্যক্তির দৈনন্দিন অভ্যাসের ওপর।



