বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অধীন ৯ম থেকে ২০তম গ্রেডে মোট ৮৭৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ ডিসেম্বর ২০২৬ সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদ ও নিয়োগসংখ্যা
১. সহকারী পরিচালক (প্রশাসন)
- পদসংখ্যা: ৩০টি
- বেতন গ্রেড: ৯
- বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা
২. ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট
- পদসংখ্যা: ৪৬৮টি
- বেতন গ্রেড: ১৬
- বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা
৩. হিসাব করণিক
- পদসংখ্যা: ৯৭টি
- বেতন গ্রেড: ১৬
- বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা
৪. অফিস সহায়ক
- পদসংখ্যা: ২৮৪টি
- বেতন গ্রেড: ২০
- বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা
আবেদন ফি
পদের গ্রেড অনুযায়ী আবেদন ফি নির্ধারণ করা হয়েছে—
- সহকারী পরিচালক (প্রশাসন) পদে ২০০ টাকা
- ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ও হিসাব করণিক পদে ১০০ টাকা
- অফিস সহায়ক পদে ৫০ টাকা
আবেদনের সময়সীমা ও নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট jobs.bwdb.gov.bd–এ প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত জানতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।
- আবেদন শুরু: ৩ ডিসেম্বর ২০২৬, সকাল ৯টা
- আবেদন শেষ: ৪ জানুয়ারি ২০২৭, বিকেল ৪টা



