২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরাকি মিলিশিয়া নেতাকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা

২৫ এপ্রিল ২০২৬

ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতাইব সাইয়্যিদ আল-শুহাদার (কেএসএস) মহাসচিব হাশিম ফিনইয়ান রহিম আল-সারাজি ওরফে আবু ওয়ালা আল-ওয়ায়েলিকে গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য ১ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এই বিশাল অঙ্কের পুরস্কারের কথা জানানো হয়।

মার্কিন প্রশাসনের অভিযোগ ওয়ায়েলির নেতৃত্বাধীন এই গোষ্ঠীটি ইরাক ও সিরিয়ায় মার্কিন কূটনৈতিক স্থাপনা এবং কর্মীদের ওপর অসংখ্য হামলার জন্য দায়ী। ২০২৩ সালেই তাকে ‘বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করেছিল যুক্তরাষ্ট্র। উল্লেখ্য যে এর আগে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে ওয়ায়েলি মার্কিন কারাগারে বন্দি ছিলেন এবং ২০১০ সালে মুক্তি পেয়েছিলেন। বর্তমানে তার এই গোষ্ঠীটি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সরাসরি সমর্থনপুষ্ট হয়ে কাজ করছে।

সর্বশেষ