দৈনন্দিন রান্নায় স্বাদ বাড়ানো ছাড়াও শারীরিক নানাবিধ স্বাস্থ্য উপকারিতায় রসুনের জুড়ি নেই। তবে শুধু খাওয়ার মাধ্যমেই নয়, কেবল শরীরের সংস্পর্শে রেখেও রসুনের চমৎকার সব সুফল পাওয়া সম্ভব। চিকিৎসাবিজ্ঞান ও বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন রাতে ঘুমানোর সময় বালিশের নিচে মাত্র এক কোয়া কাঁচা রসুন রাখলে দূর হতে পারে শরীরের একাধিক সমস্যা।
বালিশের নিচে রসুন রাখার সুফল:
- অনিদ্রা দূর করে: যারা দীর্ঘদিন ধরে অনিদ্রা বা ঘুম না আসার সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই টোটকা অত্যন্ত কার্যকরী। রসুনের বিশেষ প্রাকৃতিক উপাদান মনকে শান্ত রাখতে সাহায্য করে, ফলে দ্রুত ও আরামদায়ক ঘুম হয়।
- মানসিক শক্তি ও প্রফুল্লতা বাড়ায়: রাতে বালিশের নিচে রসুন রেখে ঘুমালে তা হতাশা ও মানসিক ক্লান্তি দূর করতে সাহায্য করে। এটি মনকে সুস্থ ও সতেজ রাখতে ভূমিকা রাখে।
- বাতের ব্যথায় স্বস্তি: নিয়মিত বালিশের নিচে এক কোয়া রসুন রেখে ঘুমালে বাতের ব্যথায় সুফল পাওয়া যায়।
রসুনের আরও কিছু স্বাস্থ্য উপকারিতা:
- হজম ও বাতের ব্যথা: প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেলে হজমের সমস্যা দ্রুত দূর হয় এবং বাতের ব্যথা কমে।
- ত্বকের উজ্জ্বলতা ও চিরযৌবন: ত্বকের সতেজতা ধরে রাখতে ১ কোয়া কাঁচা রসুন, সামান্য মধু ও লেবুর রস একসাথে চিবিয়ে খেলে উপকার পাওয়া যায়।
- লিভার ও ঠান্ডাজনিত সমস্যা: লিভারের সুরক্ষায় পরিমিত কাঁচা রসুন খাওয়া উপকারী। এছাড়া যাদের সহজে ঠান্ডা লাগার প্রবণতা আছে, তারা রাতে ঘুমানোর আগে কাঁচা রসুন খেলে আরাম পাবেন।
- চুলের যত্ন ও চুল পড়া বন্ধে: চুলের অকালপক্বতা দূর করতে এবং দ্রুত চুল বৃদ্ধিতে কাঁচা রসুন বেশ কার্যকর। মাথার তালুতে বা স্ক্যাল্পে কাঁচা রসুনের রস সপ্তাহে দু’দিন লাগালে চুল পড়া অনেকটাই কমে। এছাড়া অলিভ অয়েলে রসুনের কোয়া ভালো করে ফুটিয়ে সেই তেল স্ক্যাল্পে মাসাজ করলে চুল পড়া বন্ধ হয়।



