ডিজিটাল দুনিয়ায় বেড়ে চলা সাই’বার হ্যা’কিংয়ের কারণে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের সবচেয়ে বড় দুশ্চিন্তা এখন অ্যাকাউন্ট হ্যা’ক হয়ে যাওয়া। দ্রুত সহায়তা না পেয়ে অনেকেই নিজের অ্যাকাউন্ট ফেরত পেতে বিপাকে পড়েন। সেই জটিলতা দূর করতে মেটা এনেছে নতুন এককেন্দ্রিক সমাধান সাপোর্ট হাব, যেখানে সব সহায়তা মিলবে এক জায়গায়।
মেটা জানিয়েছে, এই হাবের মাধ্যমে হ্যা’কড বা নিয়ন্ত্রণ হারানো অ্যাকাউন্ট সর্বোচ্চ দ্রুততার সঙ্গে রি’কভার করা যাবে। ব্যবহারকারীরা এক স্থান থেকেই জানাতে পারবেন সমস্যা, আপডেট করতে পারবেন নিরাপত্তা সেটিংস, এবং বিভিন্ন জরুরি সহায়তা পাবেন সরাসরি।
প্রথম ধাপে সুবিধাটি চালু হচ্ছে শুধুমাত্র ফেসবুক ব্যবহারকারীদের জন্য। পরবর্তীতে ইনস্টাগ্রামসহ মেটার অন্যান্য প্ল্যাটফর্মেও এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় মোবাইল অ্যাপ থেকেই সাপোর্ট হাব ব্যবহার করা যাবে।
মেটা আরও জানায়, রি’কভারি প্রক্রিয়াকে আরও দ্রুত ও স্বয়ংক্রিয় করতে হাবে যুক্ত হবে উন্নত এআই প্রযুক্তি, যা হ্যা’কড অ্যাকাউন্ট শনাক্ত, যাচাই ও পুনরুদ্ধারের ধাপগুলো সহজ করে তুলবে। ধাপে ধাপে এ সুবিধা বিশ্বব্যাপী সবার জন্য চালু করা হবে।



