জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের ‘ডেপুটি জেনারেল ম্যানেজার’ পদে দক্ষ জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য:
- প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড (bKash Limited)
- বিভাগের নাম: গ্রোথ অ্যান্ড মার্কেট ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
- পদের নাম: ডেপুটি জেনারেল ম্যানেজার
- পদ সংখ্যা: ১ জন
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমানের ডিগ্রি
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৭ থেকে ৯ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
- বেতন: আলোচনা সাপেক্ষে
- চাকরির ধরন: ফুল টাইম
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
- কর্মস্থল: ঢাকা
আবেদন প্রক্রিয়া: আগ্রহী যোগ্য প্রার্থীরা বিডি জবস (Bdjobs)-এর মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: আবেদন করা যাবে আগামী ৫ এপ্রিল, ২০২৬ তারিখ পর্যন্ত।



