১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিদেশে যেতে আর জমি বিক্রি করতে হবে না: তারেক রহমান

৯ ফেব্রুয়ারি ২০২৬

দেশের তরুণদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাজধানীর বনানীতে এক নির্বাচনি জনসভায় তিনি বলেন রাষ্ট্রক্ষমতায় গেলে বিদেশগামীদের জমি বিক্রি করতে হবে না বরং তাদের জন্য দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে। তারেক রহমান উল্লেখ করেন যে বর্তমানে অনেককে ভিটেমাটি বিক্রি করে প্রবাসে পাড়ি জমাতে হয় যা একটি পরিবারের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই সংকট সমাধানে প্রশিক্ষণপ্রাপ্ত প্রবাসী কর্মীদের জন্য স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করা হবে যাতে তারা উপার্জিত অর্থ দিয়ে পরবর্তীতে ঋণ পরিশোধ করতে পারেন। এছাড়া তিনি ঢাকাকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তোলা এবং নারীদের ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন। কৃষকদের কল্যাণে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ঘোষণা দিয়ে তিনি জানান জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপি দেশের বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেবে। নির্বাচনি প্রচারণা শেষে আজ সন্ধ্যায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান।

সর্বশেষ