মন্ত্রিপরিষদে নতুন নিয়োগ পাওয়া দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করেছে সরকার। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের আলোকে এই দপ্তর বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র সহকারী সচিব অজিত দেব।
দপ্তর পেলেন যারা:
- হাবিবুর রশিদ: সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
- রাজিব আহসান: নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব পেয়েছেন।
সংশ্লিষ্টদের এই দপ্তর বণ্টনের আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অফিস আদেশে অনুরোধ জানানো হয়েছে।



