১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনবে ভারত: ৩ লাখ ২৫ হাজার কোটি রুপির ঐতিহাসিক চুক্তি

১০ ফেব্রুয়ারি ২০২৬

ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ৩ লাখ ২৫ হাজার কোটি রুপি ব্যয়ে ১১৪টি ফরাসি রাফাল যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে দেশটির বিমানবাহিনী। এটি অনুমোদিত হলে তা হবে ভারতের ইতিহাসের বৃহত্তম অস্ত্র ক্রয় চুক্তি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর দিল্লি সফরের আগেই প্রতিরক্ষা মন্ত্রণালয় এই চুক্তিতে চূড়ান্ত ছাড়পত্র দিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

‘মেক ইন ইন্ডিয়া’ ও প্রযুক্তি হস্তান্তর এই চুক্তির বড় বৈশিষ্ট্য হলো, ১১৪টি বিমানের মধ্যে প্রায় ১০০টি রাফাল ভারতেই তৈরি করা হবে। এজন্য ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন এবং ভারতের টাটা অ্যাডভান্সড সিস্টেমসের মধ্যে প্রযুক্তি হস্তান্তরের চুক্তি হয়েছে। ২০২৮ সাল থেকে হায়দরাবাদে স্থাপিত উন্নত কারখানায় প্রতি মাসে দুটি করে ফিউজিলাজ তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বর্তমান বহর ও নৌবাহিনীর সক্ষমতা বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর আম্বালা ও হাসিমারা স্কোয়াড্রনে ৩৬টি রাফাল যুদ্ধবিমান রয়েছে। এর পাশাপাশি নৌবাহিনীর জন্য আরও ২৬টি রাফাল ‘এম’ ভ্যারিয়েন্ট কেনার কাজ প্রক্রিয়াধীন, যা ২০৩০ সালের মধ্যে আইএনএস বিক্রান্ত ও আইএনএস বিক্রমাদিত্যের মতো যুদ্ধজাহাজে মোতায়েন করা হবে।

অত্যাধুনিক প্রযুক্তি ও সক্ষমতা রাফাল যুদ্ধবিমানগুলো অত্যাধুনিক মিটিওর ক্ষেপণাস্ত্র, হ্যামার স্ট্রাইক সিস্টেম এবং ‘স্পেকট্রা’ নামক ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তিতে সজ্জিত। দুই ইঞ্জিনবিশিষ্ট বহুমুখী এই বিমানটি নিখুঁত হামলার জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এর আগে লাদাখ সীমান্ত ও ‘অপারেশন সিঁদুর’-এ এই বিমানটি কার্যকর সক্ষমতার প্রমাণ দিয়েছে।

সর্বশেষ